শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকাল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ। ফাইনালে তারা স্থানীয় বিট মডেল স্কুল দলকে ১০ উইকেটে পরাজিত করে। পাঁচ উইকেট ও অপরাজিত ২৭ রান করে ফাইনালসেরা হন চ্যাম্পিয়ন দলের আকাশ।