ঝামেলা শেষ হচ্ছে না উঠতি ফুটবল সেনসেশন শেখ মোরসালিনের। মদ কেলেঙ্কারিতে জাতীয় দল ও ক্লাবে নিষিদ্ধ হয়েছিলেন। এরপর স্ত্রীকে নিয়ে ঝামেলা। মোরসালিনের বিপক্ষে যৌতুক চাওয়ার মামলা করেছেন তার স্ত্রী সেজুতি বিনতে সোহেল। গতকাল ঢাকা চিপ জুডিশিয়াল কোর্টে জাতীয় দলের এই ফুটবলারের বিপক্ষে যৌতুকের মামলা করেন স্ত্রী সেঁজুতি।