ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৪৯৪ পয়েন্ট নিয়ে তৌহিদ হৃদয় উঠে এসেছেন ৬৪ নম্বরে। অন্য দিকে জাকের ৬৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯৪তম স্থানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৬ ধাপ এগিয়ে ৩০ তম স্থানে।





