দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশকে বেশ চাপেই ফেলে দিয়েছিল নেপাল। তবে প্রথম ম্যাচে মতো পরের দুই খেলায় আর পেরে উঠেনি সফরকারীরা। ফলে গতকাল ৫ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ কাবাডি দল ৪৯-২৪ পয়েন্টে নেপালকে হারিয়ে জয় করে সিরিজ। আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। আগের দুই ম্যাচে নেপালিরা তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়লেও কাল পল্টন ময়দানে পাত্তাই পায়নি। স্বাগতিকরা প্রথমার্ধে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মিজানুর রহমান।