জার্মানের রাজধানী বার্লিনে সাঁতারে স্বর্ণ জয় করে ওয়াকিয়া ২৯ জুন এসেছেন নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বীরশ্বরপুরে। স্বর্ণপদক জয়ী স্বর্ণকন্যাকে দেখতে ছুটে আসছেন বিভিন্ন পেশার মানুষ। ওয়াকিয়া এখন ভোলাহাট উপজেলার গর্বিত স্বর্ণকন্যা।
সরজমিন দেখা যায়, আসমানিদের ছোট্ট বাড়ির মতো ওয়াকিয়ার বাবা মো: আজাদ আলীর বাড়িতে স্বর্ণপদক জয়ী স্বর্ণকন্যাকে দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন বিভিন্ন পেশার মানুষ। ওয়াকিয়া এখন ভোলাহাট উপজেলার গর্বিত স্বর্ণকন্যা। তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রাব্বুল হোসেন। অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যুগ্ম পরিচালক ও মানবিক ফাউন্ডেশন ভোলাহাটের চেয়ারম্যান মো: রশীদুল আলম জেম। এ দিকে ভোলাহাট স্পোর্টস ঢাকা সংগঠনের পক্ষ থেকে বজরাটেক মহানন্দা নদীর তীরে ১ জুলাই সংবর্ধনা দেয়া হয় এ স্বর্ণকন্যাকে। এ সময় তার হাতে একটি সম্মাননা ক্রেস্ট ও ১০ হাজার টাকা তুলে দেয়া হয়।
উল্লেখ্য, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ২০২৩ অলিম্পিকে টিম সাঁতার ও ২০০ মিটার দৌড়ে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করেন ওয়াকিয়া। তিনি আজাদ আলীর মেয়ে।