বাংলাদেশ পুলিশের ৭১ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে।
রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অতিরিক্ত পুলিশ সুপার পদের যোগদান পত্র পাঠাতে বলা হয়েছে।
এতে আরো বলা হয়, আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে।
সূত্র : বাসস








