সিলেটে করোনার নতুন ভ্যারিয়েন্টের থাবায় ৬৯ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: আনিসুর রহমান।
শুক্রবার রিপোর্ট পেতে দেরি হওয়ায় শনিবার মৃত্যুর এ তথ্যটি জানানো হয় বলেও জানান তিনি।
সিলেটে করোনার জন্য বিশেষায়িত শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
নিহত ওই বৃদ্ধের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বলে জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের করোনা পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে সিলেটে শনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে মাত্র আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়।








