তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর থেকে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৯৩ বোতল বিদেশী মদ জব্দ করেছে র‍্যাব-৯।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকা থেকে এই মদ জব্দ করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল উপজেলার লাউড়েরগড় বাজার এলাকায় একটি পরিত্যক্ত জমিতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদদের ভিত্তিত্বে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় দুই-তিনজন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা জমির উপর ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি করে বস্তার ভেতর থেকে ১৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

অতিঃপুলিশ সুপার মিডিয়া অফিসার র‍্যাব-৯, সিলেট কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে অজ্ঞাতপরিচয় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।