মরহুম সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের খোঁজখবর নিতে বরিশালে তার বাসভবনে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। গতকাল রোববার দুপুরে জ্যেষ্ঠ এই সাংবাদিকের স্ত্রী ও সন্তানের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। সাক্ষাৎকালে রহমাতুল্লাহ বলেন, জীবদ্দশায় দীর্ঘদিন বেতন-ভাতা না পাওয়া এবং আর্থিক সঙ্কটে থাকা সত্ত্বেও পুলক চ্যাটার্জি তা প্রকাশ্যে বলেনি। চিরকুটে তিনি যে কষ্টের কথা লিখে গেছেন, তা অত্যন্ত বেদনার। সময়মতো পাওনা পরিশোধ ও প্রয়োজনীয় সহায়তা পেলে এমন মর্মান্তিক পরিণতি এড়ানো যেত। দেশের গণমাধ্যমকর্মীদের জন্য এটি একটি করুণ দৃষ্টান্ত। তাই পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে সমকাল কর্তৃপক্ষের উচিত তার পরিবারের সব আর্থিক ও সামাজিক দায়িত্ব গ্রহণ করা। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আকতার ফারুক শাহীন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান এবং নগর স্বাধীনতা ফোরামের সদস্যসচিব নাজমুস সাকিবসহ স্থানীয় নেতারা। বিজ্ঞপ্তি।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে পুলিশ মেধাবৃত্তি পেলেন ৬৯ শিক্ষার্থী
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
আশুগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
দামুড়হুদায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্লিনিং ক্যাম্পেইন
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





