কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ঝগড়ারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঝগড়ারচর গ্রামের মো: ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), মো: পাঞ্জু মিয়া (৩৫), মো: মজিয়ার আলী (৩৩), মো: মহিউদ্দিন (৫০), মো: মানিক মিয়া (৪৩), মো: মানিক মিয়া (২৮), মো: ফরহাদ হোসেন (৪০), মঞ্জু মিয়া (৩২), মো: হাসেম মিয়া (৫০) ও মো: বাবুল মিয়া (৪৫)। এছাড়া ঝগড়ারচর মাঝিপাড়া এলাকার মো: এরশাদুল (২৮) ও মো: আনিছুর রহমান (২৭) রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রৌমারী থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযান ও নিয়মিত ডিউটির অংশ হিসেবে ঝগড়ারচর এলাকায় একটি জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে জুয়া খেলারত অবস্থায় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় নগদ ১০ হাজার ৪০ টাকা জব্দ করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কাউসার আলী জানান, পুলিশ ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে সার্বক্ষণিক পুলিশ সজাগ রয়েছে। তবে, আটক ব্যক্তিদের অধিকাংশের বাড়ি ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকায়। অভিযানের সময় জুয়ার আসর থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।





