মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ১০-১২ জনের ডাকাতদল বাজারের পাহারাদারদের অস্ত্রের মুখে ভিম্মি করে নগদ লক্ষাধিক টাকা ও একটি সিএনজিচালিত অটোরিকশা লুটে নেয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে এ ঘটনা ঘটে।  

কাউকাপন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মখলিছুর রহমান জানান, ডাকাতরা বাজারের পাহারাদারদের জিম্মি করে সুজেল খান নামক একজন ব্যবসায়ীর এক লাখ ৬০ হাজার টাকা এবং অপর একজন ব্যবসায়ীর একটা সিএনজিচালিত অটোরিকশা লুটে নেয়। এবং ব্যবসায়ী সুজেলকে মনু নদীতে ফেলে দেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ঘটনা জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’