মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে রংপুরগামী একটি বাসে অবৈধভাবে পাচারকালে ৬২ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিমুলিয়া ঘাট এলাকা থেকে উপজেলা কৃষি বিভাগ ও পুলিশ মিলে অবৈধ সার জব্দ করে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌল্লা বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গত রাতে শিমুলিয়া ঘাট থেকে রংপুরগামী একটি বাসে করে ৬২ বস্তা ইউরিয়া সার পাচারকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তা জব্দ করা হয়।
এদিকে, জব্দকৃত সারগুলো লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানা গেছে।





