মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ মো: আশিক বেপারী (২০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার গোয়ালীমান্দ্রা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আশিকের বাড়ি উপজেলার বেজগাঁও ইউনিয়নের সন্ধিসার গ্রামে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান-উল-ইসলাম নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে থানার এসআই (নিঃ) অভিজিৎ পোদ্দার সঙ্গীয় ফোর্সসহ হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আশিককে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি আরো জানান।





