দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা সীতাকোট বিহার পরিদর্শন করেন। 

এ সময় প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, নবাবগঞ্জের ইউএনও বিধান কান্তি হালদার উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা ঐতিহাসিক বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর সংরক্ষণ, সংস্কার ও পর্যটন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

সংশ্লিষ্টরা জানায়, সীতাকোট বিহার দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটিকে যথাযথভাবে সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে প্রত্ন-পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।