স্থানীয় সরকার বিভাগের মরহুম উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মুনাজাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, মোহাম্মদ আশরাফুল আফসার একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ কর্মকর্তাকে হারিয়েছে। তার কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার কথা সহকর্মীরা দীর্ঘদিন স্মরণ করবেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আশরাফুল আফসারের অকাল মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ গভীরভাবে শোকাহত। তিনি দায়িত্ব পালনে আন্তরিক ও কর্তব্যনিষ্ঠ ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
দোয়া ও মুনাজাতে মরহুম মোহাম্মদ আশরাফুল আফসারের রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্যধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। তথ্যবিবরণী।





