নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক স্ট্যানলি পিউস রোজারিও।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে, গত ২৩ সেপ্টেম্বর চ্যান্সেলর ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৩৩(১) ধারা অনুযায়ী তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্ট্যানলি রোজারিও ঢাকায় জন্মগ্রহণ করেন এবং এখানেই তার শিক্ষাজীবনের সূচনা হয়। তিনি ১৯৯২ সালে কুর্মিটোলার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ১৯৯৪ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
১৯৯৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে ¯œাতক ও ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিকসে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গণিতে এমফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে স্ট্যানলি রোজারিও  নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গণিতের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকার নটর ডেম কলেজে শিক্ষকতা করেন। বিজ্ঞপ্তি।