সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর চায়না স্টাডিজ আয়োজিত ‘চায়না কি-ওয়ার্ডস’ বিষয়ক জ্ঞান বিনিময় অধিবেশনে ‘প্রতিবেশী দেশগুলো কিভাবে চীনের আধুনিকীকরণকে দেখে’ শীর্ষক থিংক-ট্যাঙ্ক জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। অ্যাকাডেমি অব কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে।
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের সহায়তায় অঈঈডঝ এবং সেন্টার ফর চায়না স্টাডিজ (ঝওওঝ-উট) যৌথভাবে এই আয়োজন করে। অঈঈডঝ হলো একটি জাতীয় পর্যায়ের থিংক-ট্যাঙ্ক, যা আন্তর্জাতিক যোগাযোগ, বৈশ্বিক ধারণা বা দৃষ্টিভঙ্গি বিষয়ক গবেষণা এবং আন্তর্জাতিক জনমত গবেষণায় বিশেষায়িত। বিশ্ব চীনকে কিভাবে দেখে বা বোঝে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক গবেষণা চালিয়েছে এবং চীন ও বিশ্বের মধ্যে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ধারাবাহিকভাবে বিভিন্ন গবেষণা প্রতিবেদন ও প্রকাশনা উন্মুক্ত করেছে।
জরিপে তাজিকিস্তান, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ এশিয়ার ১০টি দেশ অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া এতে বাংলাদেশের সেন্টার ফর অল্টারনেটিভস প্রকাশিত ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক প্রতিবেদনের ফলাফলও যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের জনগণের মধ্যে চীনের আধুনিকীকরণ বিষয়ক ধারণার তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। সেই সাথে ওই অঞ্চলের মানুষ চীনের উন্নয়নের অভিজ্ঞতা, উন্নয়নের ধারণা এবং সহযোগিতামূলক কার্যক্রমকে কিভাবে উপলব্ধি করে তা দেখানো হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশী বিশেষজ্ঞরা উল্লেখ করেন, এই প্রতিবেদনটি চীনের আধুনিকায়ন সম্পর্কে আন্তর্জাতিক ধারণার একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ তুলে ধরেছে এবং চীন-বাংলাদেশের জনগণের মধ্যকার যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করার ক্ষেত্রে মূল্যবান দিকনির্দেশনা দিয়েছে। বিজ্ঞপ্তি।





