দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ফরিদপুরের সালথার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি মো: নাঈমুজ্জামান নাঈমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাঈমুজ্জামান ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মরহুম পলাশ মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি গোপনে নিজ বাড়ি ফেরেন। বিষয়টি জানতে পেরে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান বলেন, ‘নাঈমুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর মঙ্গলবার তিনি বাড়িত ফেরেন।খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।’
ওসি আরো বলেন,‘তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে’।





