প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আজ (বৃহস্পতিবার) ফেনী জেলার ৬টি উপজেলায় কৃষকদের মাঝে কৃষককার্ড প্রদানসহ একযোগে দেশের আরো ৫৫টি জেলার ৭১টি উপজেলার কৃষকদের কৃষককার্ড প্রদান করেছেন। ব্যাংক একাউন্টের মাধ্যমে তাদেরকে কৃষি প্রণোদনার অর্থ প্রদান করা হবে।

এরমধ্যে পুঠিয়ায় ১ হাজার ২০৭ জনের কৃষকের মাঝে কার্ড বিতারণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষি ড. আজিজুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা ও পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।