হাসপাতালে হামলা রাজনৈতিক মাফিয়াতন্ত্রের চরম বহিঃপ্রকাশ এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, যে মাস্তান আর চাঁদাবাজরা আমার শিশুর অধিকার, মায়ের জাতির উপরে আঘাত করেছে, এদেরকে কঠিন শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর যদি সেটা করতে না পারেন, আপনারা বিদায়ের রাস্তা খুঁজুন।
ওমরাহ সফর শেষে গতকাল দেশে ফিরেই রাজধানীর তিগ্রস্ত রাড্ডা মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন তিনি। পরে সমবেত সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। একই সাথে হাসপাতালটি আগের চেয়ে উন্নত ও আধুনিক মানে পুনর্নির্মাণের দাবি জানান।
সেলিম উদ্দিন বলেন, এই ধরনের হাসপাতালে হামলার ঘটনা আমরা পৃথিবীর একটি অসভ্য রাষ্ট্র কর্তৃক ফিলিস্তিনে করতে দেখি। বাংলাদেশের ইতিহাসে যতগুলো লজ্জাজনক ঘটনার জন্ম হয়েছে, এটি নিকৃষ্টতার দিক থেকে, অসভ্যতার দিক থেকে, বর্বরতার দিক থেকে বাংলাদেশের ইতিহাসের একটি নিকৃষ্টতম ঘটনা, রাড্ডা মেডিক্যাল সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। 
তিনি বলেন, জুলাই আন্দোলনে চোখের সামনে আমাদের তরুণরা জীবন দিয়ে যে বাংলাদেশকে আনল, সেখানে হাসপাতালে আমার শিশু, আগামী প্রজন্মের শিশুরা টিকা নেয়ার অধিকার থেকে বঞ্চিত হবেÑ এই জন্য কি আমাদের যুবকরা রক্ত দিয়েছিল? আমার মায়েরা, গর্ভবতী মায়েরা তাদের চিকিৎসা নিতে পারবে না, টিকা নিতে পারবে না, ইনজেকশন নিতে পারবে নাÑ এই জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম। 
ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিম মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, জামাল উদ্দিন, নাসির উদ্দীন, ডা. মঈন উদ্দীন ও জিএম হাফিজুর রহমান।