রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাকে রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর দুর্গাপুর পৌরসভার হরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ২০২০ সালে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি। 

দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, ‘আলমগীর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’