জাতীয় প্রেস ক্লাবের সামনে “বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরামের উদ্যোগে গতকাল নিষিদ্ধ আওয়ামী লীদের পরিকল্পিত সাম্প্রদায়িক সঙ্ঘাত সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেণ সংগঠনের সভাপতি সুরঞ্জন ঘোষ।
মানববন্ধনে তিনি বলেন, সনাতন ধর্মের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদ  ও ইস্কনের গোপন ষড়যন্ত্রেও মাধ্যমে পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর হচ্ছে। সরকারের ভাবমর্যাদা বিনষ্ট করার জন্য তারাই এ ষড়যন্ত্রে নেমেছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা পাঁচ দিনের সরকারি ছুটি এবং পাঁচ কোটি টাকার অনুদানের যে ঘোষণা দিয়েছে তার জন্য সরকারকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সনজিত কুমার দে, সহসভাপতি শ্যামল চক্রবর্তী আরো বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট শংকরি হালদার, আল আমিন, মো: ইমরান হোসেন, খোকন কান্তি দাস, আল-আমিন (সুমন), ওয়াহিদ মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।