কুড়িগ্রামের প্রেস ক্লাব নাগেশ্বরীর কমিটি দীর্ঘদিন পর গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সাবেক সভাপতি লিটন চৌধুরী দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি কৃর্ত্তীকা সেন বিল্টুকে নির্বাচন কমিটির আহ্বায়ক করে আলোচনা শুরু হয়। এতে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রফিকুল ইসলামকে সভাপতি, দৈনিক নয়া দিগন্ত ও যুগের আলো প্রতিনিধি খলিলুর রহমানকে সহসভাপতি, দৈনিক জনতা, কুড়িগ্রাম খবর ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমানকে সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি কৃর্ত্তীকা সেন বিল্টুকে সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকাল ও করতোয়া প্রতিনিধি লিটন চৌধুরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন প্রমুখ।
নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল সম্পাদক মজিবর
কুড়িগ্রামের প্রেস ক্লাব নাগেশ্বরীর কমিটি দীর্ঘদিন পর গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সাবেক সভাপতি লিটন চৌধুরী দৈনিক ইত্তেফাক...





