বাগেরহাটের মোরেলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জেসমিন আক্তার নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার স্বজনেরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় জেসমিনের লাশ উদ্ধার করা হয়।

জেসমিন উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারইখালী গ্রামের কাশেম খানের মেয়ে। সে স্থানীয় রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

এ বিষয়ে তার মা ফাহিমা খানম বলেন, জেসমিন তার ভায়ের সাথে বিস্কুট নিয়ে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, শিশু জেসমিন আত্মহত্যায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বাব-মায়ের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।