বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সিরাতুন্নবী সা: উপলক্ষে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিদ্যালয় চত্বরে শহীদ মিনার উদ্বোধন ও বৃক্ষরোপণ করা হয়েছে।
বিদ্যালয় চত্বরে গত রোববার সকালে শহীদ মিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খান। পরে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠাতা মুহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উপসহকারী প্রকৌশলী শাহেদ আহম্মেদ চৌধুরী, ব্যাংকার মো: মশিউর রহমান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বেনজির আহম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক রাসেল সিকদার প্রমুখ।
পরে বিদ্যালয় চত্বরে গার্ডেনিং হোসনাবাদের সৌজন্যে গাছের চারা রোপণ এবং ভাষা শহীদ ও জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
গৌরনদীতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সিরাতুন্নবী সা: উপলক্ষে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিদ্যালয় চত্বরে শহীদ মিনার উদ্বোধন...





