পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যত অনিয়ম হয়েছে তা তদন্ত কমিশন গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিবেদন সরকারে কাছে দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে যোগদানের পর শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি শুনেছি এখানে মেধার অবমূল্যায়নে একজন মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আমি এর পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা গত ১৫ বছরে নিপীড়ন অত্যাচার সহ্য করেছি, মুখ খুলে কথা বলতে পারি নাই সে অবস্থা যেন আর না আসে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে আমাদের পতনের জন্য ১৫ বছর লাগবে না, তার আগেই ঘটবে। এর আগে গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভিসি নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
পবিপ্রবির অনিয়ম তদন্তে কমিশন গঠন : ভিসি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যত অনিয়ম হয়েছে তা তদন্ত কমিশন...





