আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুই বারের ইউপি সদস্য মাসুদ ইসলাম মিলনকে হাতুড়ি পেটা করে গুরুত্বর আহত করেছে বিএনপির কথিত কর্মী-সমর্থকরা। চরম নিরাপত্তাহীনতায় থাকা গুরুত্বর আহত ইউপি সদস্য মিলনকে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে মোবাইল ফোনে মিলন বলেন, সোমবার বিকেলে নিজ ঘরের সামনে বসা ছিলাম। হঠাৎ করে বিএনপি কর্মী আল-মামুন স্বপন, জুয়েল ও মনির হোসেনের নেতৃত্বে তাদের ১৫/২০ জন এসে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে বেধড়ক হাতুড়ি পেটা করে এবং গুরুত্বর আহত অবস্থায় ফেলে রেখে দেশত্যাগ করার জন্য হুমকি দিয়ে চলে যায়। তাদের হুমকির মুখে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কারণে গুরুত্বর আহত হয়েও গোপনে চিকিৎসা নিতে হচ্ছে। থানায় অভিযোগ দিতেও সাহস পাচ্ছি না।