রৌমারী থানা পুলিশ ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে।

বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রৌমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

রৌমারী উপজেলাধীন চরশৌলমারী সুখেরবাতি কারিপাড়া গ্রামের মরহুম আবেদ আলীর ছেলে মান্নান মন্ডলের (৪৮) বাড়িতে তার বসত বাড়ির ঘর থেকে ৯৮০ পিস ইয়াবা টেবলেট ও সংগে থাকা দুই হাজার টাকাসহ তাকে গ্রেফতার করে।

রৌমারী থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এস আই জুয়েল আলীর নেতৃত্বে, এস আই তাজুল ইসলাম, এ এস আই আশরাফুল ইসলাম, এসআই মনির হেসেন, এ এস আই হাবিবসহ ছয় সদস্যের একটি টিম ঘটনা স্থলে গিয়ে ৯৮০ পিস ইয়াবাসহ মান্নান নামে মাদক ব্যবসায়ীকে আটক করে রৌমারী থানায় নিয়ে আসে।

রৌমারী থানায় একটি মাদক মামলা রজু হয়েছে। আসামি আগামীকাল কুড়িগ্রা জেলহাজতে প্রেরণ করা হবে।