সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কার করে দিলেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। গত মঙ্গলবার সকালে নগরঘাটা ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা ওই রাস্তাটি সংস্কার করে দেন।
উপজেলা জামায়াত সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া মন্দির সংলগ্ন রাস্তাটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জামায়াতের নেতাকর্মীদের নজরে এলে তারা সবাই মিলে পুকুরের পাশে বাঁশ পুঁতে বালুর বস্তা দিয়ে ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।
নগরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মেহেদী হাসান বলেন, অনেক দিন ধরে রাস্তাটি পাশের পুকুরে ভেঙে পড়ে ছিল। এতে সাধারণ মানুকে চলাচলে নানা অসুবিধায় পড়তে হতো। তাই আমরা সবাই মিলে এটি সংস্কারের উদ্যোগ নিই।