চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় সীতাকুণ্ড থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো: সরওয়ার জাহান (২৫) ও বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের নড়ালিয়া ওয়ার্ডের সেক্রেটারি মো: শাহজাহান (৪০)।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, থানায় রুজু হওয়া একটি নিয়মিত মামলার আসামি তারা। মঙ্গলবার দুপুরে আদালতের মাধমে তাদেরকে জেল হাজতে পাঠানে হয়েছে।