কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে ডুবে মেরাজ (৫) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মেরাজ ঘরজেয়াটারী গ্রামের আল আমিনের ছেলে।
জানা গেছে, বাড়ির পাশে দাত ব্রাশ করতে গিয়ে পুকুর পরে যায় মেরাজ। বাবা-মা ছেলেটাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির পর দেখতে পায় শিশুটি পুকুরে পরে আছে। পরে মৃত্যু অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





