কুমিল্লার দেবিদ্বারে গৌতম দেবনাথ (৫১) নামে কাঠমিস্ত্রির বিরুদ্ধে চিঁড়ার মোয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত গৌতমকে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটক গৌতম উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত নেপাল দেবনাথের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টায় ভুক্তভোগী শিশু খেলা করার জন্য প্রতিবেশী এক সহপাঠীর বাড়িতে যায়। তাকে বাড়ির উঠানে একা পেয়ে গৌতম চিঁড়ার মোয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে নেয়। শিশুটি ঘরে গেলে গৌতম তাকে কৌশলে ধর্ষণ করে। পরে সে বাড়ি ফিরে তার মায়ের কাছে সব কিছু খুলে বললে তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির মা জানান, আমার মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে কাঠমিস্ত্রি গৌতম তাকে জোর করে খালিঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার স্ত্রী-সন্তানেরা কেউ বাড়িতে ছিল না। আমি তার কঠোর শাস্তি চাই। এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, শিশুটির পিতা বাদি হয়ে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে মোহাম্মদপুরের নিজ বাড়ি থেকে আসামি গৌতমকে আটক করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দোষ স্বীকার করায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ এক ব্যক্তি আটক
কুমিল্লার দেবিদ্বারে গৌতম দেবনাথ (৫১) নামে কাঠমিস্ত্রির বিরুদ্ধে চিঁড়ার মোয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত গৌতমকে আটক...





