সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর এবং তাকে প্রাণনাশের চেষ্টাকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম কৃষকদলের মরহুম সভাপতি এস এম রব হাওলাদারের ছেলে মেহেদী হাসান জীবন পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ২৫ অক্টোবর পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী রাজনৈতিক কর্মসূচি শেষ করে মাইক্রোবাসে শহরে ফেরার পথে মহাসড়কের শিয়ালী বাজার এলাকায় বদরপুরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তা মিয়ার নেতৃত্বে ৫৬ জন নামধারীসহ অজ্ঞাত ৩০-৪০ জন আওয়ামী সন্ত্রাসী স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের ওপর অতর্কিত হামলা চালায়।
সন্ত্রাসীরা রামদা, ছেনা, বগিদা, হকিস্টিক, জিআইপাইপ ও রড দিয়ে আলতাফ হোসেন চৌধুরীর গাড়ির ওপর হামলে পড়ে এবং তাকে প্রাণনাশের লক্ষ্যে গাড়ি ভাঙচুর করে। এ সময় গাড়িবহরে থাকা ১৫-২০টি মটরসাইকেলও ভাঙচুর করে। পটুয়াখালী সদর থানার ওসি (তদন্ত) জানান, দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পটুয়াখালীতে আ’লীগের ৫৬ নেতাকর্মীর নামে মামলা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর এবং তাকে প্রাণনাশের চেষ্টাকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম কৃষকদলের মরহুম সভাপতি এস এম রব হাওলাদারের ছেলে...





