বরিশালের গৌরনদী উপজেলা প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে গতকাল আশোকাঠীসহ তিনটি বাজারে ৬০০ টাকা গরুর গোশত বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবু আব্দুল্লাহ খান।
গোশত বিক্রেতা বাবুল সরদার জানান, প্রাথমিক অবস্থায় আশোকাঠী, মাহিলাড়া, বাটাজোর বাজারে ৬০০ টাকা কেজিতে গরুর গোশত বিক্রি হবে। পরবর্তীতে এর পরিধি বাড়ানো হবে। এ সময় উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: পলাশ সরকার, দেলোয়ার সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।