নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন গত মঙ্গলবার সকাল থেকে দিনভর গৌরনদী উপজেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
সকাল ১০টার দিকে তিনি উপজেলার বাটাজোর ও গৌরনদী বন্দরের ন্যায্যমূল্যে পণ্য বিপণন কেন্দ্র ও কৃষক কর্নার পরিদর্শন করেন। এ সময় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।





