দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সড়কের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এ উপলক্ষে বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন ট্রাস্টের উদ্যোগে স্থাপিত বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসহ সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা-ঘাট ও এলাকার উন্নয়নে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।
এ সময় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা বিএনপি সভাপতি ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শামসুল আলম পিন্টু, শাহাদাত হোসেন ডাবলু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সরদার জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক শেখ দিন মাহমুদ, এইচ এম শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, এইচএম হাশেম, পাইকগাছা বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, শেখ আনারুল ইসলাম, তোফাজ্জল হোসেন, বিশ্বজিৎ সাধু, সাংবাদিক তপন পাল, প্রবীর জয়, শেখ নদীর শাহ, শেখ খাইরুল ইসলামসহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে শ্রীরামপুরে ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা'মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের অর্ধেক অংশ নির্মাণ করা হয়েছে । ১২ ফুট চওড়া বাকি অংশ দ্রুত সংস্কার ও মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
দক্ষিণ খুলনার বড় অবহেলিত এলাকা শ্রীরামপুর। পাইকগাছা উপজেলার পশ্চাৎপদ জনপদ নগর শ্রীরামপুরবাসীর জন্য অনেক আনন্দ মুখর একটি দিন ছিল আজ।
সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত হয়েছে ‘আফাজউদ্দিন ট্রাস্ট’। এই ট্রাস্টের উদ্যোগে এখানে স্থাপন করা হয়েছে বায়তুল মা'মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদরাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। এই জায়গাটি ওই অঞ্চলের বহুমুখী জনকল্যাণমূলক ও সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রভূমি। তবে এই স্থানে আসা-যাওয়ার মূল সমস্যা রাস্তা।
নগর শ্রীরামপুর গ্রামে ফকিরপাড়ায় কয়েক হাজার মানুষের যাতায়াদের জন্য বহু পুরোনো সংকীর্ণ ভাঙাচোরা এবং বিলীন প্রায় রাস্তা রয়েছে। এ অঞ্চলের সমস্ত মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন মাছের ঘের ও চাষাবাদের জন্য মাঠে গমনা-গমনের একমাত্র অতিসংকীর্ন পথটি বড় অসহায় করে রেখেছে। সাংবাদিক আনোয়ার আলদীন কর্তৃক এখানে বিকল্প একটি রাস্তার আবেদন করার পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন বিশেষ আন্তরিকতায় পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা'মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে।





