এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাতটি বোমা বিস্ফোরিত হলে গৌরনদী বাসস্ট্যান্ড ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহত ৪ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে থানায় কোনো মামলা দায়ের করেনি কোনো পক্ষ।
শুক্রবার সকালে প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আহ্বায়ক এহতেসাম পারভেজ, সদস্য সচিব তানভীর হাসান তামিমের সাথে প্রতিপক্ষ গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: সাদ্দাম হোসেনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাসে একটি মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: সাদ্দাম হোসেনের সমর্থক মো: মুহিম সরদারের সাথে তামিম সমর্থক কলেজ ছাত্রদলের সদস্য মো: লিমনের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।