কুমিল্লার দেবিদ্বারে একটি নির্জন বিল থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার জাফরগঞ্জের দোয়াই জলা নামে ওই বিল থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন জাফরগঞ্জ গ্রামের হাজী আলী মেম্বারের বাড়ির মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (৩২) ও খাগড়াছড়ির রামগড় উপজেলার সুকেন্দ্র পাড়ার রুহুল আমিনের ছেলে মোহন মিয়া (৩৫)। তারা দু’জনেই স্থানীয় একটি ডিশ ক্যাবল নেটওয়ার্কের অধীনে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-ব্রাহ্মণ পাড়া সার্কেল) মো: শাহিন।
জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুল ইসলাম বলেন, সকালে লোকমারফত খবর পাই বিলের মধ্যে দু’টি লাশ পড়ে আছে।





