নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: তবিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মো: তবিবুল ইসলাম ডিমলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ডিমলা উপজেলা উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো: তবিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’











