পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বণিককে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের দুই দিন পর রোববার রাত ১টার দিকে নাজিরপুর ইউনিয়নের চর কচুয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক ছয় জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চর কচুয়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়। পরে ওই ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।
এর আগে গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী শিবানন্দ রায়কে অস্ত্রের মুখে জিম্মি করে নদীপথে ট্রলারযোগে অপহরণ করে একদল ডাকাত। ডাকাত দলের সদস্য দোকানের দুই কর্মচারী তাপস ও শংকরের হাত-পা বেঁধে ক্যাশ থেকে প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মো: কামাল হোসেন।
বাউফলে অপহৃত ব্যবসায়ী উদ্ধার আটক ৬
পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বণিককে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের দুই দিন পর রোববার রাত ১টার দিকে নাজিরপুর...





