ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। সেখান থেকে টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবার রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয় বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে ‘প্রটেস্ট অ্যাগেইনস্ট হিজাবোফোবিয়া-ঢাকা ইউনিভার্সিটি’ কর্মসূচিটি আয়োজন করে।
আয়োজকরা বলেন, আমরা যারা ফ্যাসিবাদের আমলে হিজাব নিকাব পরেছি তারা বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছি। শুধু হিজাব নিকাবই নয়, ভাইয়েরা যারা দাড়ি টুপি পরতো তারা বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমারা এগুলোকে এক ধরনের জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন করতো। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা।
র্যালিতে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংক্ষিপ্ত মিশকাতুল জান্নাত বলেন, যেকোনো বিষয়ে জানার জন্য আমাদের তার পেছনের ইতিহাস জানা সব থেকে জরুরি। আমরা যেমন দেখেছি, জুলাই অভ্যুত্থানের মাত্র কয়েক মাসের মধ্যে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডার শিকার হয়েছি, ইতিহাস বিকৃত করা হচ্ছে। তাই আমরা যদি আমাদের ইতিহাস না জানি তাহলে এই হিজাব ডে এটি আস্তে আস্তে হারিয়ে যাবে।











