জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “আমাদের কলেজগুলোতে রিসোর্সের কোনো অভাব নেই, দরকার শুধু ভালো সিলেবাস, জবাবদিহিতা, সুশাসন এবং রাজনীতি মুক্ত শিক্ষার পরিবেশ। এখন থেকে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করা যাবে না এবং শিক্ষাব্যবস্থায় কোনো বৈষম্য থাকবে না।” গত শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়ামে নবীন বরণ-২০২৫ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “২০২৪ জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ভয়াবহতায় শিক্ষার্থীরা মানসিকভাবে ট্রমাতে রয়েছে। এ ট্রমা থেকে শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় ও সুস্থ মনোবল তৈরির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতাবিষয়ক কর্মশালা শুরু করেছে।” সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ প্রফেসর জুলহাস উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি তাহসিনুর রহমান।
আমাদের কলেজগুলোতে রিসোর্সের কোনো অভাব নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “আমাদের কলেজগুলোতে রিসোর্সের কোনো অভাব নেই, দরকার শুধু ভালো সিলেবাস, জবাবদিহিতা, সুশাসন এবং রাজনীতি মুক্ত...





