ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের ১৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের মসজিদে প্রথমবারের মতো শহীদ আবু বকরের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ‘শহীদ আবু বকর স্মৃতি সংসদ’ ঢাবি এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাইফুদ্দিন আহমদ, স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহফুজুল হক সুপন, আবু বকরের ছোট ভাই ওমর ফারুক, ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ, শহীদ আবু বকর স্মৃতি সংসদের মুখ্য সংগঠক জয়েন উদ্দিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এ বি জুবাইর, ছাত্র সংগঠক ও অ্যাক্টিভিস্ট আকরাম হোসেন সিএফ প্রমুখ।
ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান ছাত্রদের দাবির প্রেক্ষিতে বলেন, আমরা আবু বকর হত্যার বিচার নিশ্চিতে ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছি এবং ন্যায়বিচার নিশ্চিত করব ইনশা আল্লাহ। স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট মাহফুজুল হক সুপন স্যার বলেন, অপরাজনীতির ভয়াবহতা ও আবু বকরের মতো নির্দলীয় কেউ যেন হত্যার শিকার না হয় সে দিকে গুরুত্বারোপ করেন।
ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, আবু বকরের স্মৃতিতে দোয়া মাহফিল ছাত্র সংগঠনগুলোর জন্য সতর্কবার্তা। অপকর্ম যেই করুক বিচার হবেই।
শহীদ আবু বকর স্মৃতি সংসদের মুখ্য সংগঠক জয়েন উদ্দিন সরকার তিনটি দাবি উত্থাপন করেন : ১. আবু বকর হত্যার বিচার অতিদ্রুত নিষ্পত্তি করতে হবে, ২. আবু বকরের স্মৃতি রক্ষার্থে ম্যুরাল স্থাপন করতে হবে, ৩. হল অডিটোরিয়ামের নামকরণ শহীদ আবু বকর ছিদ্দীকের নামে করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত আসতে পারেননি।
উল্লেখ্য, ২০১০ সালের ১ ফেব্রুয়ারি ঢাবির স্যার এ এফ রহমান হলে বর্তমান নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের তৎকালীন হল সভাপতি (সাইদুজ্জামান ফারুক) গ্রুপ ও সাধারণ সম্পাদক (মেহেদী হাসান মোল্লা) গ্রুপ হলের দখল নিয়ে সংঘর্ষের জেরে মাথায় গুলিবিদ্ধ হয়ে ৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন হলের ৪০৪ নং রুমের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু বকর।
ছাত্রলীগের গুলিতে শহীদ আবু বকরের স্মরণে দোয়া-মহফিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের ১৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মাগরিবের নামাজের পর...





