চাঁদপুরের হাজীগঞ্জে দুই শিশুর মারামারিতে শাহাদাত হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহারা বশির মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত ওই বাড়ির মো: টিটু হোসেনের ছেলে।
নিহত শিশুর চাচা লিটন মিয়া বলেন, প্রতিদিনের নেয় টিটুর ছেলে শাহাদাত ও শিপনের ছেলে হৃদয় (৮) মঙ্গলবার বিকেলে মক্তব থেকে ফেরার পথে বাগি¦তণ্ডা ও মারামারি শুরু করে দেয়। একপর্যায়ে হৃদয়ের ধাক্কায় শাহাদাতের মাথা পথের পাশে এক গাছের সাথে ধাক্কা লেগে ফেটে রক্তাক্ত জখম হয়। তখন হৃদয়ের ডাকচিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে শাহাদাতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশু শাহাদাতের নানা আলমগীর হোসেন বলেন, শাহাদাত আগে থেকে শারীরিকভাবে অসুস্থ ছিল। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী শাহাদাত হার্ট এটাকে মারা গেছে। তাই আমরা এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করিনি।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, নিহত শিশুর পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে আমরা একটি অপমৃত্যুর মামলা দায়ের করে রাখবো।
হাজীগঞ্জে মক্তব থেকে ফেরার পথে ২ শিশুর মারামারিতে নিহত ১
চাঁদপুরের হাজীগঞ্জে দুই শিশুর মারামারিতে শাহাদাত হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহারা বশির মেম্বার বাড়িতে এ...





