ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করেছেন শিক্ষার্থীরা। বুধবার গভীর রাতে শিক্ষার্থীরা গণস্বাক্ষর গ্রহণ করে এই নতুন নাম নির্ধারণ করেন ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুরাতন বিল্ডিংয়ে থাকা নামটি হাতুড়ি দিয়ে পিটিয়ে তুলে ফেলে সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করেন।
শিক্ষার্থীরা জানান, যারা আমাদের ভাইকে হত্যা করেছে, অনেককে আহত করেছে সেসব ফ্যাসিস্টের কোনো চিহ্ন এই ক্যাম্পাসে থাকবে না। এখন থেকে এই হলের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল। এ সময় সেই হলের শিক্ষার্থীরা গণস্বাক্ষর গ্রহণ করে অধিকাংশের মতের ভিত্তিতে এই নতুন নামকরণ করা হয়। অন্য দিকে, বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলকে থাকা শেখ হাসিনার নাম শিক্ষার্থীরা মুছে ফেলে।
উল্লেখ্য, শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ধানমণ্ডির ৩২ নাম্বারের বাড়িকে ধ্বংস করে দেয়ার কর্মসূচি ঘোষণা করে এবং বাড়িটি বুলডোজার ও ক্রেন দিয়ে ধ্বংস করা হয়।