রাজশাহীর পুঠিয়ায় ইবনে শায়েক রহমান ও সিহাব ইবনে সেলিম স্মরণ নামে সহোদর দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর সদরের স্টেডিয়াম পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ইবনে শায়েক রহমান ও সিহাব ইবনে সেলিম স্মরণ পুঠিয়ার স্টেডিয়ামপাড়ার সেলিম ইবনে হকের ছেলে এবং তার দু‘জন পুঠিয়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সম্পাদক।

পুলিশ জানায়, এরা দুই ভাই নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া এরা রাজনীতির নামে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সাথে জড়িত।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়াও এদের বিরুদ্ধে নানারকম অভিযোগ রয়েছে। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।