বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অবসানের ফলে নতুন একটি দ্বার উন্মোচন হয়েছে। কিন্তু বর্তমানে সমাজে নানা ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবে আমরা তা চাই না।
গতকাল শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে ইঞ্জিনিয়ার্স সোসাইটির আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন (উচ্চ শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বিদেশ শিক্ষা ও উদ্যোক্তা বিষয়ক) ‘ক্যারিয়ার রোড ম্যাপ’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আশা করছি বর্তমান সরকার শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে। বর্তমান সরকার দেশ পরিচালনা করার অতীতের কোনো অভিজ্ঞতা নেই, তবুও আশা করব তারা দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করবে।
বিএনপি নেতা বলেন, আমরা ছাত্রদের অভিনন্দন জানাই তারা দুঃশাসনমুক্ত করার জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এখন তাদের পড়ালেখায় ফিরে যেতে হবে। শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।
ইঞ্জিনিয়ার মো: বোরহার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউথ পার্লামেন্টের সার্ক রিজিওয়ান ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আবদুল হাই, তুর্কি টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ করসপন্ডেন্ট মো: কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো: ফরিদ উদ্দিন ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আবদুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে : মেজর হাফিজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অবসানের ফলে নতুন একটি দ্বার উন্মোচন হয়েছে। কিন্তু বর্তমানে...





