কুমিল্লার বুড়িচংয়ে আইনজীবীসহ তিন আওয়ামী লীগ নেতা আটক করে থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার কুমিল্লা জজকোর্টের আইনজীবী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো: রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেনকে আটক করা হয়েছে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার অভিযোগে মামলার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রেজাউল ও জামালকে গতরাতে বুড়িচং থানা পুলিশ আটক করে। অপরজন আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। সোমবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে দু’জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।