গাজীপুরের দু’টি কারাগারে একই দিনে পৃথক ঘটনায় এক কয়েদি যুবকের অত্মহত্যা ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে অপর এক কয়েদির মৃত্যু হয়েছে। প্রথম ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
তাদের মধ্যে ওমর ফারক (৩৩) গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। তিনি জেলার কাপাসিয়া থানার টোক ইউনিয়নের বীরউজলী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। অপর মৃত দুলাল উদ্দিন (৫২) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১’তে বন্দী ছিলেন। তিনি একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মহিন উদ্দিনের ছেলে।