চুয়াডাঙ্গা সদরে ১২১টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে গত সোমবার কুতুবপুর আক্কাছ লেক ভিউ পার্কে শিক্ষকদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় অভিভাবকরা বলেন, শিক্ষার্থীরা এখনো বই পায়নি এবং সাপ্তাহিক ছুটির পর সোমবার বিদ্যালয় বন্ধ রেখে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ বনভোজন করা ঠিক হয়নি।
শিক্ষক সমিতির নেতারা জানিয়েছেন, তারা সংরক্ষিত ছুটি নিয়ে বনভোজনের আয়োজন করেছেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমাদের পক্ষ থেকে সংরক্ষিত ছুটির আবেদন করা হলে প্রাথমিক শিক্ষা অফিসার ছুটি মঞ্জুর করেন। এরপরই আমরা বনভোজনের আয়োজন করি।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মণ্ডল বলেন, বিষয়টি জানার পর শোকজ করা হয়েছে। একদিনের মধ্যে সদর উপজেলা শিক্ষা অফিসারকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার লাইলা তাসলিমা নাসরিন জানান, শিক্ষকরা বছরে তিনদিন সংরক্ষিত ছুটি নিতে পারেন। সেই ছুটির আবেদন মঞ্জুর করেই এই আয়োজন করা হয়েছিল।
বিদ্যালয় বন্ধ রেখে বনভোজন
উপজেলা শিক্ষা কর্মকর্তাকে শোকজ
চুয়াডাঙ্গা সদরে ১২১টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে গত সোমবার কুতুবপুর আক্কাছ লেক ভিউ পার্কে শিক্ষকদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ক্ষোভ...
